1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

নাইজেরিয়ায় ভয়াবহ পুষ্টি সংকট: ৬ মাসে ৬৫২ শিশুর মৃত্যু, জানাল এমএসএফ

banglarakash
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৬৮ Time View

চলতি বছরের প্রথম ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অপুষ্টিতে কমপক্ষে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

চিকিৎসকদের আন্তর্জাতিক সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সহিংসতা ও নিরাপত্তাহীনতায় জর্জরিত উত্তর নাইজেরিয়ার এই অঞ্চলে আন্তর্জাতিক দাতাদের অনুদান হ্রাস পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবারের ওই বিবৃতিতে এমএসএফ বলেছে, আমরা এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক দাতাদের বাজেট কমানোর ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করছি, যার সরাসরি প্রভাব পড়েছে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায়।

সংস্থাটি জানিয়েছে, জুন মাসের শেষ পর্যন্ত কাতসিনায় প্রায় ৭০ হাজার অপুষ্ট শিশু চিকিৎসা নিয়েছে এমএসএফ-এর বিভিন্ন কেন্দ্রে। এদের মধ্যে প্রায় ১০ হাজার শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এমএসএফ আরও বলেছে, শুধু চিকিৎসা নয়, উত্তর নাইজেরিয়ায় অপুষ্টি প্রতিরোধেও জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ অঞ্চলে অপুষ্টির হার বাড়ার পেছনে রোগব্যাধির প্রাদুর্ভাব, টিকাদানের নিম্ন হার, প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সীমিত সুযোগ, সহিংসতা ও সামাজিক-অর্থনৈতিক সংকটও দায়ী।

সংস্থাটি জানিয়েছে, কাতসিনায় চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে গুরুতর ধরনের অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০৮ শতাংশ বেড়েছে। দুঃখজনকভাবে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত আমাদের বিভিন্ন সেবাকেন্দ্রে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে—বিবৃতিতে বলা হয়।

আফ্রিকার দেশটির এ অঞ্চল আগে থেকেই সশস্ত্র বিদ্রোহে জর্জরিত। কাতসিনায় সশস্ত্র ডাকাত দলের তৎপরতা ব্যাপক, যার ফলে বহু মানুষ তাদের ঘরবাড়ি ও কৃষিজমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই সন্ত্রাস মোকাবেলায় সরকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা দলও কাজ করছে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT