1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

ইযেমেনের ক্ষেপাণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমানবন্দরে আকাশে ধোয়া

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৫ Time View

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেন বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রবিবার তিনি এই কথা জানান। খবর ইরনার।

ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর যেটি ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত; এটি সকালে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

মুখপাত্র জানান, এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণ সফল হয়েছে, যার ফলে বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ হয়ে যায় এবং তেল আবিবের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়।

ইয়াহিয়া সারি আরো বলেন, যতদিন পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন এবং অবরোধ চালিয়ে যাবে, ইয়েমেন তার সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আগামী দিনগুলোর যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT