1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ভালুকায় মা ও দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৮ Time View

সোমবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এক মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ময়না বেগম (২৫), তার ৪ বছর বয়সী কন্যা রাইসা এবং ২ বছর বয়সী পুত্র নীরব।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়না বেগম তার দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় নিহত নারীর স্বামী রফিক উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, যদিও ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলে জানা গেছে। নিহত নারীর দেবর পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT