1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

মানিক দাসঃ

ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ‌ শনিবার ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. তানজীল আবির এর সভাপতিত্বে আজ রবিবার ‌ বিকেল ৫ -৪৫ মিনিটে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ্ত চক্রবর্তী, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুল হক , ডা. চিরঞ্জীত সাহা, ডা. তুষার হোসেন সহ ফরিদপুরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক । এ সময়  অন্যান্য চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তারা গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। এই ঘটনার দ্রুত বিচার না করলে ও দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT