1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপ ট্রফি নিয়ে হুড খোলা বাসে রোড শো করবে বিসিসিআই

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১১৮ Time View

ক্যারিবিয়ান দ্বীপ থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে ভারতীয় দল। দেশের মাটিতে পা রেখেই ব্যস্তু সূচিতে আবদ্ধ রোহিত শর্মার দল। বার্বাডোজ থেকে চার্টাড বিমানে করে সকাল সাড়ে ৬টায় দিল্লিতে পা রাখে বিশ্বকাপজয়ীরা।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সংবর্ধনা নেবে রোহিত শর্মারা। এরইমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছে ভারতীয় দল।

হুডখোলা বাসে ভারতের বিশ্বকাপজয়ী দলকে নিয়ে রোড শো আয়োজন করবে বিসিসিআই। মুম্বাইয়ের নারিম্যান পয়েন্ট, মেরিন ড্রাইভের পথ ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে পৌঁছাবে বাস। বিকেল ৫টার দিকে মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামেও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবে রোহিত শর্মারা।

দেশের বিমান ধরার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক্স হ্যান্ডলে লিখেন, ‘আমরা আপনাদের সবার সাথে এই বিশেষ মুহূর্তটি উপভোগ করতে চাই। তাই আসুন ৪ জুলাই বিকাল ৫টা থেকে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে একটি বিজয় কুচকাওয়াজের মাধ্যমে এই জয় উদযাপন করি।  ট্রফি বাড়িতে আসছে।’

গত একদশকেরও বেশি সময় ধরে আইসিসি ট্রফি ছিল না ভারতের।  বলা যায় দীর্ঘ অপেক্ষা পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আইসিসি খরা কাটিয়েছে ভারত।

গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। তাই এবার উদযাপনে বাঁধভাঙা উচ্ছ্বাস থাকবেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT