1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপে পাকিস্তানের মেন্টর হচ্ছেন উইন্ডিজের কিংবদন্তি!

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৬ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকদিন আগে। এবার মানসিক চাপ সামাল দেওয়ার জন্য বিশেষভাবে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে উইন্ডিজ কিংবদন্তি।

বাবর আজমদের মেন্টাল ও স্কিল কন্ডিশনিং কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরই কিংবদন্তি ভিভ রিচার্ডসকে।  মূলত চাপের মধ্যে ক্রিকেটারদের মানসিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির কাজে সাহায্য করেন রিড। বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পাকিস্তান। চুক্তিটাও হয়েছে কেবল বিশ্বকাপ পর্যন্তই।

বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারকে নিজেদের মেন্টর হিসেবে পেতে চায় পাকিস্তান। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে অনেক দলই খন্ডকালীন নিয়োগে স্থানীয় কোচদের নিয়োগ দিচ্ছে। যে তালিকায় যুক্ত হতে চাইছে ২০০৯ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রিচার্ডসকে মেন্টর করার ব্যাপারে নিয়মিত যোগাযোগ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে পিসিবির একটি সূত্র জানায়, ‘পাকিস্তান সুপার লিগে রিচার্ড যেভাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দায়িত্ব পালন করেছে তাতে বেশ সন্তুষ্ট বোর্ড। তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পিসিবি, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ অংশে।’

যদিও তাকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ক্যারিবীয় কিংবদন্তী বিশ্বকাপের ধারাভাষ্য দলের অংশ হতে পারেন। তিনি পিসিবি এবং বিশ্বকাপের আয়োজক কারো সঙ্গেই অবশ্য চুক্তিতে সাক্ষর করেননি। ফলে তাকে পেতে সব রকমের চেষ্টাই করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী ৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বাবর আজমরা। আর ভারতের বিপক্ষে তারা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ৯ জুন নিউ ইয়র্কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT