1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

যে শর্তে পাকিস্তানে খেলতে যাবে ভারত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০৫ Time View

সাত বছর পর আসর বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে পাকিস্তানের মাটিতে নির্বিঘ্নভাবে টুর্নামেন্টটি হতে পারবে কি না তা নিয়ে এখনই শঙ্কা কাটছে না। কারণ চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে খেলতে যাওয়া নিয়ে এখনও নারাজি দিয়ে যাচ্ছে ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে এতদিন প্রকাশ্য কোনো মন্তব্য আসেনি। এবার প্রথম মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা।

একটা শর্তে রোহিত শর্মারা পাকিস্তানে খেলতে যাবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা জানিয়েছেন। দেশটির সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির ওপরই।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাচ্ছে, ভারতীয় দল দেশটিতে খেলতে যাক। ইতোমধ্যে তারা আইসিসির কাছে খসড়া সূচিও দিয়েছে। যেখানে তিনটি ভেন্যু বেছে নিয়ে বাবর আজমের দেশ। এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরে। কারণ হিসেবে বলা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং ভারতীয় সীমান্তের কাছাকাছি শহরটির অবস্থান হওয়ার দেশটির ক্রিকেট ভক্তদের যাতায়াত সহজ হওয়ার কথা। ওই একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালও হওয়ার কথা রয়েছে।

এর আগে সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যাননি রোহিত শর্মারা। তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে ফেলতে এশিয়া কাপের অধিকাংশ খেলা হাইব্রিড মডেল মেনে শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হয়। এবার ওই মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজনের দাবি বিসিসিআইয়ের। এক কর্মকর্তার বরাতে কিছুদিন আগে ভারতের আরেক সংবাদসংস্থা এমন তথ্য জানিয়েছিল। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে সবশেষ পাকিস্তানে গিয়েছিল ভারত।

পরবর্তীতে ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-২০১৩ মৌসুমে। ভারতের মাটিতে সেই সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। কয়েক মাস আগেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ হয়েছে ভারতে। সেখানেও বাবররা খেলে এসেছেন। কিন্তু রাজনৈতিক বৈরিতার বিষয় সামনে এনে পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে বারবার নিজেদের অনীহার কথা জানিয়ে আসছে বিসিসিআই। এবারও তারা শর্ত হিসেবে ভারতীয় সরকারের অনুমতি পাওয়ার কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ আগামী ফেব্রুয়ারি-মার্চে আয়োজনের পরিকল্পনা জানিয়েছে পিসিবি। সে কারণে দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল পিছিয়ে দেওয়া হয়েছে। যা অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে। ফলে আগামী বছর একই সময়ে আয়োজনের মাধ্যমে সংঘর্ষ হতে পারে আইপিএল-পিএসএলের। সাধারণত এপ্রিলের দিকে প্রতি বছর আইপিএলের আসর বসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT