1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সম্ভাব্য একাদশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০১ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি আছে তিন ম্যাচ। একটিতে জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিক বাংলাদেশের। সেই লক্ষ্যে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছেন শান্ত-মাহমুদউল্লাহরা।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশি বোলাররা ঠিকঠাক থাকলেও ব্যাটিং ছিল নড়বড়ে। জিম্বাবুয়ের দেওয়া মাঝারি সংগ্রহের পিছু ছুটতেও যেন ব্যাটারদের কষ্ট হয়ে যাচ্ছিল। ভালো শুরু এনে দিতে পারেননি লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্তরা। প্রথম ম্যাচে ফিফটি করলেও দ্বিতীয়তে নিষ্প্রভ ছিলেন তানজিদ হাসান তামিম।

এমন ব্যাটিং দেখে হতাশ খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সত্যি বলতে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ম্যাচ জিতেছি ঠিকই, তবে ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। ব্যাটিংটা ভালো না হলেও বোলাররা বোলিং খুব ভালো করছে।’

তৃতীয় ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ তাই ব্যাটিং ভালো করার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সময়ে ব্যাটিংটা ঠিকঠাক না হলে ভুগতে হবে ভালোভাবেই। যদিও স্বাগতিকদের আপাতত লক্ষ্য সিরিজ জেতা। সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত বলেছিলেন, সিরিজ জিততে চাই। আপাতত লক্ষ্য এটিই। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস আজ সোমবার (৬ মে) একই কথা বললেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা। পরীক্ষা-নিরীক্ষা পরে হবে। আন্তর্জাতিক সিরিজ খেললে আগে জয়ের কথা ভাবতে হয়।’

সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরত্বে বাংলাদেশ। শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে জয়ের প্রত্যাশাই করছে দলটি। বাকিটুকু মাঠের খেলা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT