1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‌

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর প্রেসক্লাব ‌এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ছাত্রদের দ্বারা অনুদানের টাকা তোলার নামে চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের দাবিতে উক্ত মানববন্ধন ‌ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর মাদ্রাসার পরিচালক ও সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং মাদ্রাসা ছাত্রদের দ্বারা আর্থিক অনুদান তোলার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিলগোবিন্দপুর গ্রামের সাধারণ জনগণের ব্যানারে বিলগোবিন্দপুর বাজারের ব্যবসায়ী সামাদ সর্দার এর সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিলগোবিন্দপুর বাজারের ব্যবসায়ী আতিক শেখ, রাজ্জাক সর্দার, ফিরোজ শেখ, আবু সাঈদ, বিল্লাল শেখ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন- বিলগোবিন্দপুর মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পরিচালক নুরুল ইসলাম এর আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় এবং মাদ্রাসার ছাত্রদের দ্বারা আর্থিক অনুদান তোলার নামে চাঁদাবাজি বন্ধ করার দাবি করায় বিলগোবিন্দপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আতিক শেখকে মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পরিচালক নুরুল ইসলাম তাদের লোকজন নিয়ে এসে গত ৩০ এপ্রিল সন্ধ্যার দিকে উপর্যুপরি মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। তারা মাদ্রসার সাধারণ সম্পাদক ও পরিচালকের আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানায় এবং মাদ্রাসার ছাত্রদের দ্বারা আর্থিক অনুদান তোলার নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT