1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

আইপিএল ছেড়ে হঠাৎ যে কারণে দেশে ফিরেছেন মোস্তাফিজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে খেলা একমাত্র ক্রিকেটার হচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে আইপিএলে তিন ম্যাচ খেলেই দুর্দান্ত পারফর্ম করেছেন দ্য ফিজ। তিন ম্যাচে ৭ উইকেট শিকার করে এখন পর্যন্ত নিজের দখলে রেখেছেন পার্পল ক্যাপ। তবে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ দেশে ফিরেছেন তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে হঠাৎ করেই দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। যে তালিকায় রয়েছেন মোস্তাফিজ। তবে তার পর দিনই শুক্রবার চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচে তাদের সেরা বোলারকে পেতে চাইবে চেন্নাই। কিন্তু ভিসার কাজ শেষ করে মোস্তাফিজ ততক্ষণে দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে তিন ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তিন ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ।

দারুণ ফর্মে থাকা এ বাঁহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই। ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT