1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরের কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্ট্রিপ্রিনিওরশীপ এন্ড রেজিরিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার- ডিএএম অংগ)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাল্ট্রিপারপাস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ওমর মো. ইমরুল মহসিন। প্রধান অতিথির বক্তব্যে ওমর মো. ইমরুল মহসিন বলেন, কৃষি মন্ত্রণালয় এ যাবৎকালে যত প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে এই প্রকল্প সবচেয়ে বড়। এ প্রকল্প গত ২০২৩ সালের জুলাই থেকে শুরু হয়েছে এবং আগামী ২০২৮ সালের জুনে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশে কৃষি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটবে। এ প্রকল্পের অধিনে ২ কোটি ২৭ লাখ কৃষক নিয়ে কাজ করা হবে এদের ৪০ ভাগ নারী ও ৬০ ভাগ পুরুষ। এ প্রকল্পের অধিনে ২০ হাজার কৃষি উদ্যোক্তা সৃষ্টি করা হবে যাদের ১২ হাজার নারী ও ৮ হাজার পুরুষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মফিদুল ইসলাম ও ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্টনার (ডিএএম অংগ) এর মনিটরিং কর্মকর্তা মো. সাহাদাত হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার (ডিএএম অংগ) এর সহকারি প্রকল্প পরিচালক মাসুদ রানা ও পার্টনার (ডিএএম অংগ) এর জ্যেষ্ঠ মনিটরিং কর্মকর্তা মো. রশিদুল ইসলাম। এ কর্মশালায় সভাপতিত্ব করেন পার্টনার (ডিএএম অংগ) এর এজেন্সি প্রকল্প পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক। এ কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কৃষি বিপণন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা সুধীসমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT