1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে কোতয়ালী থানার ওসির পরিদর্শন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধঃ

রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে ফরিদপুরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো: হাসানুজ্জামান। এ সময় ক্রেতা, বিক্রেতা ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেট,তিতুমীর বাজা্‌ টেপাখোলা গরুর হাট, টেপাখোলা কাঁচা বাজার, টিপাখোলা মাছ বাজার সহ স্থানীয় আরো কিছু বাজারে পন্যর দাম নিয়ন্ত্রণ ও সহনীয় রাখতে পরিদর্শন করেন এবং বিভিন্ন দোকানে প্রকৃত সাধারণ এর মাঝে যেকোনো ধরনের অন্যায়ের প্রতিরোধে পুলিশের সহায়তা নিতে লিফলেট বিতরণ করেন। কোতোয়ালি থানার ওসি মো: হাসানুজ্জামান এসময় বলেন, ঈদ মৌসুম এলেই কিছু অপরাধী বাজারে ও মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতাদের টার্গেট করে নানা উপায় তাদের সর্বশান্ত করার চেষ্টা করে। এ সময় মলম পার্টি ও ছিনতাই কারীদের সমাগম বেড়ে যায়। সেই সাথে বিক্রেতারাও অতি মোনাফার লোভে নিত্যপন্যে দাম বাড়িয়ে দিয়ে থাকে। তিনি বলেন এজন্য আমরা নিউমার্কেট ও তিতুমীর বাজার এলাকায় কেনাকাটা করতে আসা ক্রেতাদের এবং ব্যাংকিং সহ নগদ টাকা বহনে সতর্ক হতে পরামর্শ দিয়েছি। তিনি বলেন টেপাখোলা গরুর হাট এলাকায় গরুর ব্যবসায়ী ও ক্রেতাদের ছিনতাইকারি ও মলম পার্টি হতে সাবধান হতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি। তিনি বলেন এ সকল বাজারে কোন অসাধু ব্যবসায়ী যাতে অতি মুনাফার লোভে অতিরিক্ত দাম না নেয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে। বাজার পরিদর্শনে এ সময় তার সাথে ছিলেন ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ সিরাজুল হক সহ অন্যন্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT