1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে পাঠশালা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে শিশুশিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠান পাঠশালা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান আজ মঙ্গলবার শহরের কমলাপুর ডিআইবি বটতলা পাঠশালা স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী । পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক মোঃ রোকনউদ্দিন রুমনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্টানে পৌরসভার ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি, জেলা যু্বলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, জেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান, এস এ মান্নান স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ, মানব উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বৃহত্তর ফরিদপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এইচএম ইব্রাহিম আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এম এ নাহার, লেখক ও সাহিত্যিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাঠশালা স্কুলের প্রাক্তন শিক্ষিকা শামীম আক্তার পারুল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, পাঠশালা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান রাসেল, পরিচালক মোহাম্মদ মামুনুর রহমানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে স্কুলের ছাত্র-ছাত্রীগন মনোজ্ঞ ডিসপ্লে প্রর্দশন ও বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT