1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে জসিম পল্লী মেলার শুভ উদ্বোধন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

ফরিদপুরে ১৯ দিনব্যাপী ‘জসিম পল্লী মেলা’ আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে‌ পল্লীকবি জসীম উদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের অম্বিকাপুরস্থ জসিম উদ্যোনে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে শুক্রবার বিকেল সাড়ে চারটায় জসিম পল্লী মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী’র বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ও কবির জামাতা ড. তৌফিক- ই- ইলাহী চৌধুরী। এ সময় বিশেষ অতিথি থেকে অন্যান্যদের উপস্থিত ছিলেন ফরিদপুর ০২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর -০৩ আসনের সংসদ সদস্য একে আজাদ ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরত রাসুল তানিয়া,কবি কন্যা আসমা জসিম উদ্দীন তৌফিক,কবি পুএ ড. জামাল আনোয়ার, খুরশিদ আনোয়ার প্রমূখ। আলোচনা সভায় সভায় বক্তারা পল্লী কবি জসিমউদ্দীনের জীবন ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথির ভাষণে ‌ ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ তার বক্তব্য বলেন যে,আমি ফরিদপুর সদর উপজেলা হতে সন্ত্রাস,চাঁদাবাজী, ও মাদকমুক্ত করার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আমরা সম্মিলিত ভাবে কাজ করলে আমাদের লক্ষ্যে অবশ্যই পূরন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী’র উপদেষ্টা জনাব তৌফিক -ই- এলাহী চৌধুরী বলেন যে, কবি জসিমউদদীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা আত্নীক সম্পর্কে ছিল। ফরিদপুরে শিল্প কলকারখানা প্রতিষ্ঠায় লক্ষ্য যতদ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থা করা হবে। আমাদেরকে যে কোন মূল্যে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সফল ভাবে পরিচালনা করতে হবে। উল্লেখ, মেলায় প্রতিদিন মেলার মাঠ প্রাঙ্গণস্থ জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে ফরিদপুরসহ অন্যান্য জেলার সাংস্কৃতিক দলগুলো অংশ নেবে। এছাড়াও মেলায় থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্রও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT