1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ভুয়া পীরবাবার খপ্পরে পড়ে ফরিদপুরের মহিলার স্বর্ণঅলংকার সহ নগদ টাকা লুট।

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ফরিদপুরে কামরুন নাহার কনা (৪২) এক মহিলা সকাল নয়টায় তার বাচ্চাকে পুলিশ লাইন স্কুলে দিয়ে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে স্কুলের পাশে খলিফা কামালের বাড়ির মোড়ের সামনে পৌঁছালে এক ব্যক্তি সালাম দিয়ে কথা বলার জন্য উক্ত মহিলাকে দাঁড়াতে বলেন, তখন তিনি তার সাথে কথা না বলে চলে আসতে গেলে, একটু সামনে ই অজ্ঞাতনামা আরএকজন ব্যাক্তি অনুরোধ করে দাঁড় করায় এবং বলে একজন পীর মানুষ আপনার সাথে কথা বলবে। সে উক্ত মহিলাকে আরো বলে আপনার ভালো হবে। তার কথা সরল বিশ্বাস করিয়া উক্ত মহিলা তার সাথে কথা বলে । ভুয়া পীরবাবা মহিলার মাথায় হাত দিয়ে দোয়া করলে তখন মহিলা সাথে সাথেই অসুস্থ বোধ শুরু করে। তখন পীরবাবা মহিলার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার বর্তমান বাজার মূল্য ৭৫ হাজার টাকা ২ ভরি ওজনের একজোড়া স্বর্ণের চুরি যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ টাকা  ও একটি নোকিয়া বাটন মোবাইল যার সিম নম্বর ০১৭২৯৪১৪৯৯৩ এত এবং যার মূল্য ২ হাজার টাকা ও নগদ ১৫০০ টাকা নিয়ে রবর্তীতে সে ওই মহিলাকে সামনে একটি পাথর পাওয়ার কথা বলে সোজা হেঁটে যেতে বলে এবং পিছনে ফিরে তাকাতে নিষেধ করে। মহিলা তার কথামত কিছু দূর যাওয়ার পর কোন পাথর না পেয়ে পিছনে তাকায় এবং দেখতে পায় সেই ব্যাক্তি সবটাকা ও স্বর্ণের গহনা নিয়ে উক্ত স্থান হতে পালিয়ে গেছে। সাথে সাথে উক্ত ভদ্র মহিলা ঘটনাস্থলে চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে ঘটনার বিষয় জানায় এবং তারও উক্ত মহিলার সাথে খোঁজাখুঁজি করিয়া কোথাও দেখতে পায় নাই। পরবর্তীতে  উক্ত মহিলা বিষয়টি তার আত্মীয়-স্বজনের সাথে আলাপ আলোচনা করে ফরিদপুর কোতয়ালী থানায় যেয়ে মহিলার সাথে ঘটে যাওয়া ঘটনা অফিসার ইনচার্জকে জানান এবং অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT