1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

‘এশা মার্ডার’র জন্য প্রস্তুত বাঁধন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

কয়েকদিন আগেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাম ‘এশা মার্ডার : কর্মফল’। পরিচালনা করছেন সানি সানোয়ার। এ সিনেমায় পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। চরিত্রটিতে নিজেকে মানিয়ে নিতে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি ছিল। এজন্য সানি সানোয়ার ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। আমি এরইমধ্যে অনেকের সঙ্গে দেখা করেছি, বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিছুদিন আগে দক্ষিণখান গিয়েছিলাম, সেখানকার এসি একজন নারী। তার সঙ্গে কথা বলে, তারা কিভাবে ইনভেস্টিগেশন করেন সেটাসহ বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয়ও বোঝার চেষ্টা করেছি। এছাড়া প্রতিনিয়ত টিমের বাকিদের সঙ্গে বসেও আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছি।’

তিনি আরও জানিয়েছেন, এ সিনেমার জন্য ফাইটিং ট্রেনিংও নিচ্ছেন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘একটি সত্য ঘটনার সঙ্গে ফিকশন যোগ করে এ সিনেমার গল্প সাজানো হয়েছে। এখানে সিনেমাটিক অনেক কিছুই থাকবে। গত দেড় মাস ধরে আমি ফাইটিংয়ের ট্রেনিং নিচ্ছি, যেন আমার হাঁটা, দৌঁড়ানো বা অন্যান্য অঙ্গভঙ্গি ঠিক থাকে।’

জানা গেছে, ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করার কথা রয়েছে। ৪ ডিসেম্বর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেটা কয়েকদিন পিছিয়েছে বলে জানান বাঁধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT