1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

মঞ্চে মমতাকে নিয়ে কী বললেন সালমান?

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে কানায় কানায় পরিপূর্ণ। মঞ্চ যেন চাঁদের হাট। মঙ্গলবার বিকালে নেতাজি ইন্ডোরে দর্শকদের সামনে একে একে বক্তব্য রাখেন সৌরভ গাঙ্গুলী, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা, মহেশ ভাট, অনিল কাপুররা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের রাশ ধরে রাখলেন সালমান খান।

সাধারণত চলচ্চিত্র উৎসবে আসা বিশিষ্ট অতিথিদের মুখে গুরুগম্ভীর ভাষণ শুনেই অভ্যস্ত দর্শকরা। কিন্তু ভাইজান তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আপাত গম্ভীর পরিবেশে হাসি ফোটালেন।

শুরুতেই কিছুক্ষণ চুপ থাকার পর সালমান বলেন, ‘আমার আগে যারা বললেন আমাকে রীতিমতো বিপর্যস্ত করে দিলেন। কারণ তারা আর আমার বলার জন্য কিছুই বাকি রাখলেন না।’

১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে কনসার্ট করেছিলেন সালমান। তখন শহরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, গতবার দিদি অনুরোধ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম বলেই আজ এখানে এলাম।

এর পরেই তার ছবির বিখ্যাত সংলাপ ধার করে সালমান বলেন, কারণ একবার আমি কাউকে কথা দিলে তার পর আমি আর নিজের কথাও শুনি না।

আগের বার কলকাতায় এসে মমতার বাড়িতে গিয়েছিলেন সালমান। মঙ্গলবার এ অভিনেতা বলেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে, দিদি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন কিনা। কিন্তু গিয়ে দেখলাম সত্যিই তাই।

অভিনেতা হাসতে হাসতে বললেন, ‘দিদিকে দেখে সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম, তিনি সত্যিই আমার থেকেও ছোট একটা বাড়িতে থাকেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT