1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে আগামী ২৬-২৭ নভেম্বর সেনাবাহিনী প্রধান তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।

এছাড়া সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT