1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

ডোনাল্ড লুর চিঠি তফশিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি সচিব

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হয়ে কূটনীতিক ডোনাল্ড ‍লুর চিঠি দ্বাদশ জাতীয় নির্বাচনে তফশিল ঘোষণায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না, কোনো প্রভাব পড়বে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তফশিল ঘোষণা নিয়ে জাহাংগীর আলম বলেন, ‘কবে, কখন, কীভাবে তফশিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল সকাল ১০টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের অবহিত করব।’

ডোনাল্ড লুর চিঠি নিয়ে তিনি বলেন, ‘প্রথমত, সংলাপের চিঠি কি না এটা তো কমিশন অবহিত নয়। কারণ কমিশনের কাছে কিছুই আসে নাই। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে, সেই রোড ম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে।’

অনেক রাজনৈতিক দল নির্বাচনের তফশিলকে প্রতিহত করতে চাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপনারা বাড়তি কী প্রস্তুতি নিয়েছেন—জানতে চাইলে জাহাংগীর বলেন, ‘আমরা সত্যি এ জাতীয় কোনো হুমকিতে নাই। যার কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে যখন কমিশন সভা করেছে, সেখানে তাদের যে নির্দেশনা দেওয়া আছে তারা সেটা প্রতিপালন করবে।’

তফসিল ঘোষণা কে কেন্দ্র করে কোনো বাড়িতে নিরাপত্তা থাকছে কিনা জানতে চাইলে ইসি সচিব পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা এখানে আসার ক্ষেত্রে কোনো বাধা পেয়েছেন?’

‘এটা সত্যিকার অর্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে, তারা কী উদ্যোগ নিয়েছেন। কী প্রস্তুতি নিয়েছেন’-যোগ করেন সচিব।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT