1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

‘কোনো চুক্তিতে দেশে ফিরছেন না নওয়াজ শরিফ’

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ কোনো চুক্তি বা শর্তের ভিত্তিতে দেশে ফিরছেন না বলে দাবি করেছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

তিনি বলেছেন, পাকিস্তানে যখনই কোনো সংকট এসেছে তখনই নওয়াজ শরিফ সেই সংকট নিরসনে এগিয়ে এসেছেন। তিনি কোনো চুক্তির মাধ্যমে দেশ ত্যাগ করেননি এখন চুক্তি করে ফিরেও আসবেন না।

মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পাঞ্জাবের সভাপতি এসব কথা বলেন। খবর জিয়ো নিউজ উর্দূর।

রানা সানাউল্লাহ বলেন, এখন পাকিস্তানের এমন অভিজ্ঞ নেতার প্রয়োজন যিনি দেশকে সংকট থেকে বের করে আনবেন। তাই মুসলিম লীগের (এন) অনুরোধে দলের নেতৃত্ব দিতে আসছেন নওয়াজ শরিফ। ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

ওইদিনের কর্মসূচি জানিয়ে তিনি বলেন, নওয়াজ শরিফ ফেরার পর মিনারে পাকিস্তানে সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। সেখানেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সারাদেশ থেকে মানুষ ২১ অক্টোবর মিনারে পাকিস্তানে পৌঁছাবে, লাহোর নওয়াজ শরীফ এবং সারা দেশের লোকদের স্বাগত জানাতে প্রস্তুত।

লাহোর বিমানবন্দরে নামার পর গ্রেফতার এড়াতে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করবেন নওয়াজ। এ সিদ্ধান্তটি পিএমএল-এনের আইনি দল নিয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বড় ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘নওয়াজ শরিফ ২১ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবেন।’

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নওয়াজ শরিফ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। প্রাপ্য বেতন ঘোষণা না করার জন্য সুপ্রিম কোর্ট তাকে ২০১৭ সালে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT