1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফর্মহীন ফখর জামান, যা বললেন রেজওয়ান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

পাকিস্তানের উইকেটকিপার ও ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান প্রয়োজনে পাকিস্তান ওপেনার ফখর জামানের সঙ্গে তার ব্যাটিং পজিশন অদলবদল করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

শুক্রবার কলম্বোতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মত প্রকাশ করেন।

ফখর জামানের সুবিধার্থে তার ব্যাটিং পজিশন পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় রেজওয়ানকে। তিনি বলেন, আমি যতদূর মনে করতে পারি— ফখর জামান গত মাসে ‘মাসের সেরা খেলোয়াড়’ হয়েছেন। সম্প্রতি বলা হচ্ছে যে, তিনি ফর্মে নেই। তবে আপনি যদি তার শেষ কয়েকটি ইনিংস দেখেন, তবে দেখবেন যে তার ব্যাটে সুন্দরভাবে বল আসছে, কিন্তু সে বিভিন্ন উপায়ে আউট হচ্ছে। সে যদি একই প্যাটার্নে আউট হতো, তা হলে আমরা সিদ্ধান্তে আসতে পারতাম যে এটি তার ত্রুটি।

রেজওয়ান বলেন, আমি মনে করি, আমাদের ওপেনিং জুটি পরিবর্তন করার দরকার নেই। তবে যদি কোনো প্রয়োজন হয়, তবে এটি ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি যে কোনো অবস্থানে ব্যাট করার জন্য প্রস্তুত।

বিস্ফোরক ব্যাটিংশৈলীর জন্য পরিচিত জামান কয়েক বছর ধরে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু চলতি এশিয়া কাপে ফখর জামানকে তেমনভাবে জলে উঠতে দেখা যায়নি, দুই ইনিংসে করেছেন মাত্র ৩৪ রান। তবে ভারতের বিপক্ষে জামানের দুর্দান্ত রেকর্ড থাকায় অভিজ্ঞ ওপেনারকে আরও একটি সুযোগ দিতে পারেন অধিনায়ক বাবর আজম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT