1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

অধিকার সম্পাদক আদিলুরের মামলায় রায় পেছাল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

‘অসত্য ও বিকৃত তথ্য’ প্রচারের অভিযোগে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত রায়ের নতুন এই দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম। অপরদিকে আদিলুরের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া।

আর আগে গত ৩১ আগস্ট মামলার যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলার উভয় আসামিই জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ভণ্ডুলের যৌথ অভিযানে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল আদিলুরের সংগঠন অধিকার।

শাপলা চত্বরে হেফাজতকাণ্ডের পর ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির তৎকালীন এসআই আশরাফুল ইসলাম। ১০ আগস্ট রাতে আদিলুরকে গ্রেফতার করা হয়। দুই মাস পর কারাবন্দি থেকে জামিনে মুক্তি পান আদিলুর।

পরে তথ্য বিকৃতির অভিযোগে ওই সাধারণ ডায়েরির তদন্ত শেষে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিনের বিরুদ্ধে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন আশরাফুল। পর দিন মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর পর ১১ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT