1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

পুরোনো রূপে ফিরতে যা করবেন পরীমনি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পদ্ম জন্ম দেন। পদ্ম গর্ভে আসার পর থেকে সিনেমায় অনিয়মিত এ চিত্রনায়িকা। তবে এখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে পুরোনো রূপে ফিরেই হয়তো তিনি যোগ দেবেন।
সন্তান জন্মের পর প্রতিটি নারীর ওজন বেড়ে যায়। ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকারও তাই হয়েছিল। সিনেমায় ফেরার প্রস্তুতি নেওয়ায় এখন ওজন ঝরিয়ে প্রায় আগের অবস্থায় ফিরেছেন। এখন আর মাত্র চার কেজি ওজন কমানো লক্ষ্য তার।

পরীমনি বলেন, আমি এখন ৫৬ কেজিতে আছি— টার্গেট রয়েছে ৫২ কেজি। একসময় ওজন ৫২-৫৩ কেজির মধ্যে ছিল। ছেলে পদ্মর জন্মের আগে ও পরে অনেক বেড়ে গিয়েছিল ওজন।

মাত্র অল্প কদিনের মধ্যেই সিনেমায় ফেরার আভাস দিয়েছেন পরীমনি। কিছু দিন আগেই সংবাদমাধ্যম থেকে জানা যায়— কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের তিনটি সিনেমা ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

ছেলের জন্মদিন নিয়ে গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, কলকাতা-বাংলাদেশ মিলেই সিনেমা করব। কয়েকটি জায়গায় কথা হয়েছে। মোটামুটি চূড়ান্ত বলতে পারেন। তবে এখনই সেসব বলা যাবে না। কজন প্রযোজক তো পদ্মর জন্মদিনেই তা ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু রাজি হইনি আমি।

পরীমনি আরও বলেন, এ প্রস্তাবে আমি রাজি হইনি। কেননা এটি ছেলের প্রথম জন্মদিন। পদ্মর প্রথম জন্মদিনের আনন্দকে আমি ভাগাভাগি করতে চাচ্ছি না। তবে ছেলের জন্মদিনে ঘোষণা না এলেও পর পরই ঘোষণা আসবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT