1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

ইমরানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, আটক ১৯

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটির কমী-সমর্থকরা। এ সময় পিটিআইয়ের ১৯ জন কর্মীকে আটক করেছে করাচি পুলিশ। তোশাখানা মামলায় শনিবার সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, করাচি থেকে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভকারী ১৯ জন পিটিআই কর্মীকে আটক করেছে তারা।

পুলিশ আরও জানিয়েছে, করাচি প্রেস ক্লাবের সামনে থেকে পাঁচজন, শারাফি গোথ থেকে পাঁচজন, কায়েদাবাদ থেকে ছয়জন এবং উত্তর নাজিমাবাদের কে ব্লক থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এর আগে গত শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের একটি সেশন আদালত। এ ছাড়া আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পর পরই সাবেক প্রধানমন্ত্রীকে তার লাহোরের জামান পার্কের বাসভন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।

গ্রেফতার হওয়ার আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দেন পিটিআই প্রধান। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান।

ইমরান খানের টুইটার অ্যাকাউন্ট থেকে আগে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি বলেন, যখন এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবে, আমি তখন জেলে থাকব। আমাকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে আমি চাই, আপনারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন এবং ঘরের ভেতর চুপচাপ বসে থাকবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT