1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৪ জুন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুদেশের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন। ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ৩০ জুন শেষ হবে বিশ্বকাপ।

ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির একটি প্রতিনিধিদল এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে কিছু ভেন্যু পরিদর্শন করেছে। ফ্লোরিডার লডারহিলে আন্তর্জাতিক ম্যাচ আগেই অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মরিসভিল, ডালাস, নিউইয়র্কে।

মরিসভিল ও ডালাসে এখন মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চলছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, এটি বাধ্যতামূলক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেটকে (ইউএসএসি) সঙ্গে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আইসিসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আঞ্চলিক বাছাইপর্ব খেলে এই সপ্তাহে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া থেকে আরও দুটি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আঞ্চলিক এই বাছাইপর্বের আগেই ১২টি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ সালের সংস্করণ আলাদা হবে। আগের দুটি সংস্করণে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের খেলা হয়েছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। আর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

আইসিসির ২০২৪-২০৩১ বাণিজ্যিক চক্রে ছেলেদের যে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট রয়েছে, তার মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম আসর। ২০২১ সালে এই চক্র চূড়ান্ত করা হয়। দুটি লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্রকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক বানিয়েছে আইসিসি। ক্রিকেটের সম্প্রসারণে উত্তর আমেরিকার বাজারকে সম্ভাবনাময় মনে করছে আইসিসি। সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায় আইসিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT