1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফিরে পেতে যে কাণ্ড করলেন প্রেমিক!

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭১ Time View

ভালোই চলছিল দুজনের প্রেম। সম্পর্কের মধ্যে প্রেমিকাকে ভালোবেসে অনেক কিছু উপহারও দিয়েছেন। দিয়েছেন অনেক দামি উপহারও। তার পরও মন পেলেন না প্রেমিকার, চাইলেন ব্রেকআপ। এর পর ঘটে গেলে এক কাণ্ড।

পরিবারের আপত্তির কারণে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি প্রেমিকা। এদিকে ব্রেকআপে রাজি নয় প্রেমিক। শেষমেষ প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফেরত চাইলেন প্রেমিক। আর তাতেই বাধল বিপত্তি। প্রেমিকা টাকা দিতে পারেননি। আর তার ব্যাগ ছিনতাই করে ক্ষতিপূরণের চেষ্টা করেন যুবক।

জানা গেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার পেছনে খরচ করা দুই লাখ টাকা ফেরত চান ওই প্রেমিক। টাকা না পেয়ে অবশেষে প্রেমিকার মোবাইলসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। ব্যাগে তরুণীর অ্যাকাডেমিক সার্টিফিকেট ছিল বলে দাবি করেন তিনি।

কলেজ পড়ুয়া ওই তরুণী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরের আত্রেয়ীর সদরঘাটে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেমের সম্পর্ক চলাকালীন পরিবারের অমতে তারা রেজিস্ট্রি বিয়ের জন্য আদালতে আবেদনও করেছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, ওই যুবতীর অভিযোগ, সেই যুবক মিথ্যা তথ্য দিয়েছিলেন তাকে। তার নির্দিষ্ট বাড়িঘর নেই। বিষয়টি সামনে আসায় তার পরিবার আপত্তি জানায়।

পরামর্শ যুক্তিযুক্ত মনে হওয়ায় ব্রেকআপ চাইছিলেন তরুণী। কিন্তু ক্ষিপ্ত প্রেমিক নানাভাবে হুমকি দিতে শুরু করেন তাকে।

ওই তরুণী বলেন, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এসে আমার ব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে আমার মোবাইল ও অনেক সার্টিফিকেট আছে। পুলিশ ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী বালুরঘাট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বুনিয়াদপুরে। কয়েক মাস আগে তিনি বৃন্দাবনে বেড়াতে যান। সেখানে ভ্রমণকারী সংস্থার এজেন্ট ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT