1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

আমিরের চোখে বিশ্বকাপে ৫ দল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৯১ Time View

আর মাত্র তিন মাস অপেক্ষা। এর পরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। এখন বল মাঠে গড়ানোর প্রতীক্ষা।

 

আসন্ন বিশ্বকাপকে ঘিরে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী। যে তালিকায় আছেন পাকিস্তানের সিমার মোহাম্মদ আমির।তিনি বিশ্বকাপের সেমি ফাইনালে কারা খেলবে সেটি জানিয়েছেন।

 

সোমবার ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, আমিরের মতো ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড খেলবে সেমিফাইনাল। আর  তাদের সঙ্গী হবে পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া।

 

এই বিষয়ে আমিরের ভাষ্য, ‘নিঃসন্দেহে ভারত সেমিফাইনাল খেলবে। এই কন্ডিশন তাদের জন্য বেশ সহায়ক। আমি মনে করি ইংল্যান্ডও ফেভারিট থাকবে। নিউজিল্যান্ডকে আমরা সেভাবে হিসেব না করলেও তারা সবসময়ই সেরা চারে থাকে। সর্বশেষ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান থেকে যে কোনো এক দল জায়গা পাবে শেষ চারে।’

 

আমির আরও যোগ করেন, ‘যখনই বড় কোনো আসর আসে পাকিস্তান ধীরগতিতে শুরু করে। ইংল্যান্ডের তুলনায় বর্তমানে পাকিস্তানের অবস্থা সুবিধাজনক। আমাদের এমন ব্যাটিং লাইনআপ রয়েছে যারা ৩০০-৩৫০ রান তাড়া করার সামর্থ্য রাখে। কিন্তু আমাদের বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, আর সেজন্যই আমি বলেছি পাকিস্তানেরও সুযোগ রয়েছে।’

 

আগামী অক্টোবরে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT