1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

২০৩০ বিশ্বকাপের আয়োজন করবে না সৌদি আরব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৬৯ Time View

২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হবার দৌড় থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি আরব। ঘরোয়া লিগে তারকা ফুটবলারদের কিনতে কাড়ি কাড়ি অর্থ খরচ করাটাই এমন সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করছে বেশকিছু গণমাধ্যম। সৌদি নাম সরিয়ে নিলে আয়োজক হিসেবে রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে স্পেন-পর্তুগালের জন্য। পাশাপাশি ২৪তম আসর আয়োজনে আগ্রহ রয়েছে আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার চার দেশের।

ক্লাব ফুটবলে ইউরোপের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে যাচ্ছে সৌদি। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে একের পর এক তারকা ফুটবলারদের কিনে, বিশ্বকে আকৃষ্ট করার চেষ্টা এশিয়ার দেশটির।

রোনালদোর পর করিম বেনজেমা কিংবা এনগোলো কান্তে, ইউরোপ ছেড়ে সৌদি প্রো-লিগে পাড়ি জমানো ফুটবলারদের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। আর তাদের আনতে আকাশচুম্বী পারিশ্রমিকও গুনতে হচ্ছে দেশটিকে। লিগের অধিকাংশ ক্লাব রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় সরকারি কোষাগারেও চাপ বাড়ছে।

আর সেই চাপে পড়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে যাচ্ছে সৌদি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টের আয়োজক হতে, মিসর ও গ্রিসের সঙ্গে জোট বেঁধেছিল দেশটি। তবে বিশ্বকাপ আয়োজন খুবই ব্যয়বহুল হওয়ায়, আগে থেকেই আগ্রহ কম ছিল সৌদি বাদে অন্য দুই দেশের। তবে গ্রিস ও মিসরে অবকাঠামোগত খরচ বহন করার শর্তে ওই দুই দেশকে রাজি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান। অবশ্য সেই শর্তে গোটা টুর্নামেন্টের ৭৫ শতাংশ ম্যাচ সৌদিতে আয়োজন করার চুক্তি ছিল।

তিন দেশ ভিন্ন তিন মহাদেশের হওয়ায় ভোটের লড়াই নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল সৌদি। তবে শীর্ষস্থানীয় বেশকিছু গণমাধ্যমের মতে, আনুষ্ঠানিকভাবে আয়োজক হবার প্রস্তাব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এছাড়া ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর থেকে অনুষ্ঠিত হওয়া পাঁচ বিশ্বকাপের চারটিই হয়েছে ইউরোপের বাইরে। ত্রিশের বিশ্বকাপ তাই এ মহাদেশে ফেরানোর ব্যাপারে ইতিবাচক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা। তাই ইউরোপ থেকে যৌথভাবে আয়োজকের বিড করা স্পেন-পর্তুগাল এ দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে।

সৌদির সরে যাওয়ায় কপাল খুলতে পারে আর্জেন্টিনারও। দক্ষিণ আমেরিকার তিন দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী বছরের সেপ্টেম্বরে আয়োজকের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT