1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে কোহলি-বাবরকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন ইমরান খান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮৭ Time View

আগামী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হচ্ছে অক্টোবরে। এর আগেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ব্যাটিং লাইনে সেরার তালিকায় আছেন যারা, তার মধ্যে অন্যতম হচ্ছেন বিরাট কোহলি ও বাবর আজম। এদের মধ্যে কে সেরা? এ নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্ব ক্রিকেট। এই দুজনকে নিয়ে এবার ‘চাঞ্চল্যকর’ ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান।

 

তিনি বলেন, এখন পর্যন্ত যা দেখছি, তাতে কোহলিকে সহজেই ছাড়িয়ে যেতে পারে বাবর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিকদের কিংবদন্তি ইমরান বলেন, এখন ক্রিকেট থেকে দূরে আছি। আমি মনে করি, কোহলি ও বাবর একই শ্রেণির ব্যাটার। বর্তমানে পাকিস্তানের অধিনায়ক বাবর। যা দেখছি, তাতে দৃঢ়ভাবেই আমার মনে হচ্ছে; ৩৩ বছর বয়সী ভারতীয়র সব ব্যাটিং রেকর্ড ভেঙে দেবে এ তরুণ।

বাবর-কোহলি বিতর্কে দুই ভাগে বিভক্ত ক্রিকেট বিশ্লেষকরা। তবে একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে দুজনের।

গত বছর এশিয়া কাপের আগে রান খরায় ভুগছিলেন কোহলি। সেসময় তাকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট বাবর বলেন, এ সময়ও একদিন পেরিয়ে যাবে, শক্ত থাকো।

পরে এক সাক্ষাৎকারে কোহলি বলেন, বাবর চমৎকার মানুষ। তার সঙ্গে আমার সবসময় ভালো আলোচনা হয়। সে আমার চেয়ে ছোট। তবে ওর প্রতি আমার শ্রদ্ধা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT