1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

জিম্বাবুয়েতে বিড়ম্বনার শিকার লংকান ক্রিকেটাররা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৭১ Time View

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ৮ দলের মধ্যে জায়গা হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার। বাছাইপর্বে যোগ্যতার প্রমাণ দিয়েই বিশ্বকাপের মূলপর্বে খেলতে হবে তাদের।

আগামী রোববার জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বে অংশ নিতে গত রোববার আফ্রিকার দেশটিতে যায় শ্রীলংকা ক্রিকেট দল। বুলাওয়ের হোটেলে পৌঁছার পর রুম পেতে প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়।

মূলত হোটেল কর্তৃপক্ষ চেক-ইন (নিবন্ধন) প্রক্রিয়া শেষ করতে দেরি করাতেই শ্রীলংকার ক্রিকেটারদের এ দুর্ভোগ পোহাতে হয়েছে।

লংকান তারকা লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কাসুন রাজিতারা কক্ষে ঢুকতে না পেরে হোটেলের মেঝেতেই দীর্ঘক্ষণ বসে ছিলেন। তাদের মেঝেতে বসে থাকার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

খেলোয়াড়দের হোটেল কক্ষে ঢুকতে দেরি হওয়া প্রসঙ্গে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে জানায়, লংকান দল রোববার দুপুরে হোটেলে পৌঁছায়। তারা ভেতরে প্রবেশের একটু আগে আরেকটি জাতীয় ক্রিকেট দল সেখানে পৌঁছায়। এ কারণে শ্রীলংকা দলের চেক-ইন প্রক্রিয়া শেষ হতে দেরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT