1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর

তাইওয়ানকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৭৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরই তাইওয়ানকে আরও সামরিক সহায়তা দিতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দেশটির আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, মার্কিন প্রশাসন তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে।  এর আগে গত মাসে এ ধরনের তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স।

মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। কংগ্রেসে গত বছর এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটি বা পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে। এই কর্তৃপক্ষের মাধ্যমেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

আগে থেকেই তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলে আসছে। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে সেই উত্তেজনা বেড়েছে বহুগুণ। তার মধ্যেই এই সহায়তার ঘোষণা ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে তলানিতে নিয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে।

দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজের মূল ভূখণ্ডের অংশ মনে করে চীন। আর তাইওয়ান নিজেকে স্বাধীন ভূখণ্ড হিসেবে দাবি করে। তাইপের এই দাবিতে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলপ্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT