1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

মাশরাফি-মুশফিকদের যেভাবে বরণ করে নিল সিলেটবাসী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৮ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে দুর্দান্ত সূচনা করেছে নবাগত দল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে আসরে জয়ের ধারা ছুটিয়েই চলছে দলটি। সিলেটবাসীর তাই আনন্দের সীমা নেই। সিলেট পর্ব শুরুর আগে দলকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিল তারা।

স্বাগতিকদের বরণ করে নিতে শহরজুড়ে ছিল ক্রিকেটপ্রেমীদের ঢল। নিজ শহরে পৌঁছে অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলো স্ট্রাইকার্স। সবশেষ কবে বিপিএলের কোনো দলকে এভাবে বরণ করে নিয়েছে সমর্থকরা, সেটি মনে করা কষ্টসাধ্য। ভালোবাসায় সিক্ত হলো সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের জনগণ দলকে নিয়ে বাইক র্যালির আয়োজন করে। সিলেটের বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে হোটেলে পৌঁছায় স্ট্রাইকার্স। দেখে মনে হতে পারে যেন রাজনৈতিক দলের মিছিল।

শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে শুক্রবার রংপুরের বিপক্ষে নামবে মাশরাফির দল। এরই মধ্যে সাত ম্যাচ খেলে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চায়ের নগরীর দলটি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT