1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

পশ্চিমাদের বেঁধে দেওয়া দামে রাশিয়ার তেল কিনবে না চীন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৭২ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না চীন।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং জি সেভেন রাশিয়ার তেলের জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেয়।  ব্লুমবার্গ  ও রয়টার্সের।

এসব দেশ সিদ্ধান্ত নেয়, রাশিয়া প্রতি ব্যারেল তেল ৬০ ডলারের বেশি দামে বিক্রি করতে পারবে না। এই দামের বেশি দিয়ে যদি কোনো দেশ তেল আমদানি করে তা হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে।

এ ছাড়া ইউরোপের দেশগুলো বলেছে— বেশি দামে কেনা রাশিয়ার তেল যেসব জাহাজে পরিবহন করা হবে সেগুলোর ইনস্যুরেন্স দেবে না তারা।

পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া নিজেদের ট্যাংকারে করে চীনকে এ তেল পৌঁছে দিচ্ছে।

তেল বিক্রির সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আরগুস মিডিয়া জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য চীন ৬৭.১১ ডলারে রাশিয়ার তেল বুকিং দিয়েছে।

চীন হচ্ছে এ মুহূর্তে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি এখন পর্যন্ত জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দিয়ে মূল্য সমান মেনে চলার কোনো অঙ্গীকার করেনি। চীনা ব্যবসায়ীরা বলছেন, রাশিয়ার সঙ্গে তারা স্বাভাবিকভাবেই ব্যবসা করে যাচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT