1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

আমার স্ত্রী বলছিল মিরাজ আজ ভালো খেলবে: পাপন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ভারতের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট-বলে দাপট দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট। টানা দুই ম্যাচে মিরাজ জয়ের নায়ক।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও তার স্ত্রীর বিশ্বাস ছিল— মিরাজ পারবেন।

বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে ছিলেন তার পত্নী। এ সময়ে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গ উঠলে পাপন বলেন, ‘আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলেছিলাম আরে পর পর দুদিন কীভাবে হবে, তো করে ফেলল।’

পাপন বলেন, আমার ধারণা ছিল— আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এ ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দুটো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটি (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল— আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি— আরে পর পর দুদিন কীভাবে হবে। একদিন করে ফেলল, রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করল।’

বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে সিরিজটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT