বাংলার আকাশ ডেস্ক
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সবার জন্য স্মার্ট সেবা শীর্ষক এক আলোচনা সভা আজ শুক্রবার বেলা ১২ টায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আসলাম মোল্লা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, উপকার ভোগী বদরুল ইসলাম, ও রোকসানা পারভীন নীরা।

সভায় বক্তারা বলেন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হয়েছেন। দেশ উন্নত হয়েছে । এই সেবাটি শুধুমাত্র শহরাঞ্চলে নয় গ্রামের প্রত্যেকটি পরিবার উপকৃত হয়েছে।
এ মুহূর্তে দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। তাদের সেবার মাধ্যমে জনগণ উপকৃত হয়েছেন দেশ উপকৃত হয়েছেন। তাদের জীবন মান উন্নত হয়েছে এবং তারা স্বাবলম্বী হতে পেরেছেন ।