1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম : পাপন

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর এক ম্যাচ দেখল গোটা বিশ্ব, যা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো ঘটেনি।
শেষ হইয়াও হইল না শেষ— খেলার পরিস্থিতি ছিল এমন।

এ অবিশ্বাস্য নাটকীয়তা আগে হয়নি নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেনদেরও।

ম্যাচশেষ হওয়ার পরও যে নতুন কোনো মোড় নিতে পারে, সেটি আগে দেখেনি ক্রিকেটবিশ্বও।

নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারসেরা ইনিংস (৭১) ও তাসকিন আহমেদের ম্যাচসেরা বোলিং আড়ালে পড়ে গেল সেই শেষের নাটকে।

রোববার ব্রিসবেনের গ্যাবায় তাই জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় রইল একটি ‘নো বল’।

গ্যাবায়ে মাঠে বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ বলের উত্তেজনা তাকেও গ্রাস করেছিল ওই মুহূর্তে। ক্রিকেটারদের মতো নার্ভাসনেস কাজ করছিল তার মাঝেও।
ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে সেই মুহূর্তে তার মানসিক অবস্থার কথা বলেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্টঅ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। ’

এমন জয়ে সন্তুষ্ট নন পাপন। তার মতে, জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হবে এমন দল জিম্বাবুয়ে নয়।

বিসিবিপ্রধানের ভাষ্য— ‘টি-টোয়েন্টিতে আমরা এমন অনেক ম্যাচ হেরেছি। শেষ তিন ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটি বলা যাবে না। আমরা শেষ তিন ওভারে রানও পাচ্ছি না; আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিপক্ষে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ। ’

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT