1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত ‘নিরপেক্ষ’ ৬৩৯ ওসির সন্ধানে পুলিশ সদর দপ্তর তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর, সরকারি ছুটি থাকবে দুদিন হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

পুলিশ আসার খবরে হাসপাতালে লাশ ফেলে পালালো স্বামী

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ আসার খবর পেয়ে লাশ ফেলে পালিয়ে গেছে এক গৃহবধুর লাশের স্বামী। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।

জানা যায়, গতকাল সোমবার (৩১ অক্টোবর) উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মিরাজ শেখের ছেলে মাহবুর শেখ (৩০) স্ত্রী রিপা বেগমকে (২৬) বেলা ১২ টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরি বিভাগের খাতায় নাম অন্তভুক্ত করেন। পরীক্ষা-নিরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষনা করেন। বেলা ২টার দিকে হাসপাতাল দিকে থেকে থানায় ফোন দিলে পুলিশ আসার খবরে পালিয়ে যায় রিপার স্বামী মাহবুর।

গৃহবধূ রিপার পিতা পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের ওসমান শেখ জানান, গত ৬ বছর আগে রিপার বিয়ে হয় মাহবুর শেখের সাথে। তাদের দুইটি মেয়ে সন্তান রয়েছে। মাঝে মধ্যে যৌতুকের জন্য রিপাকে মারধর করে টাকা আনতে পাঠাতো আমার বাড়ি। গত বছর কিছু টাকাও দেওয়া হয়েছে মাহাবুবকে। দুইদিন আগেও ধান চালসহ একটি ছাগল দিয়েছি রিপাকে। গতকাল সোমবার ১২ টার দিকে মাহবুর আমার ছেলে মিরাজুলকে (রিপার ভাই) ফোন করে বলে; তোমার বোন মারা গেছে। খবর পেয়ে আমরা এসে দেখি লাশ হাসপাতালে। লাশের কাছে রিপার স্বামী বা বাড়ির কোন লোকজন নাই।

লাশ উদ্ধারকারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন বলেন, পুলিশ হাসপাতালে যাওয়ার খবর পেয়ে মাহবুর শেখ পালিয়ে যায়। হাসপাতাল কর্কৃপক্ষ থানা পুলিশকে লাশের খবর দিলে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারন। তবে হাসপাতাল থেকে বিষ পানের রিপোর্ট দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT