1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে দুগ্রুপে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকাসহ আট দল।

রোববার প্রথম ম্যাচেই অঘটন! এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে পুঁচকে দল নামিবিয়া। দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নেদারল্যান্ডস।

সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

আজ মাঠে নামবে বাংলাদেশও। তবে এটি প্রস্তুতি ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন টাইগাররা। তার আগে প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে সাকিব বাহিনী।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মোহাম্মদ নবির দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচ ঘিরে গতকাল অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা।  জানা গেছে, দলের টেলএন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।
এদিকে ব্যাটার সাব্বির রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিন বাদ পড়ায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম।

আজ মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যকে। এর আগে নাজমুল হোসেন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে।  তাকে দেখা যেতে পারে ওয়ানডাউনে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড 

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT