1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ Time View

বাংলার আকাশ ডেস্ক:-

চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা স্কুল ,রানার আপ পুলিশ উচ্চ বিদ্যালয়, তৃতীয় এস এ মান্নান  ক্যাডেট স্কুল এন্ড কলেজ
বাংলাদেশ দাবা ফেডারেশন এর পৃষ্ঠপোষকতায়, আবুল খায়ের গ্রুপের ব্যবস্থাপনায়, ফরিদপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায়
স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা
মাকস একটিভ চেজ চ্যম্প গতকাল সন্ধ্যায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায়  ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন, পুলিশ লাইন হাই স্কুল রানার আপ, এবং এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ফরিদপুরের পুলিশ সুপার ও আহবায়ক জেলা স্কুল দাবা কমিটির সভাপতি  মোঃ শাহজাহান, এর সভাপতিত্বে অনুষ্ঠানে
 প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ডিএফ এর সভাপতি, শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা, ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ইমান আলী মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অন্যান্য খেলাধুলা পাশাপাশি দাবার খেলা প্রয়োজনীয়তা তুলে ধরে  বক্তব্য প্রদান করেন।
প্রতিযোগিতায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে  বক্তব্য  রাখেন জাতীয় দাবা প্রশিক্ষক কাজী শাকিল আব্দুল্লাহ।
উল্লেখ করা যেতে পারে গত ১১ তারিখ হতে জেলা ক্রীড়া সংস্থায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এত চ্যাম্পিয়ন রানার আপ তৃতীয় স্থান নির্ধারণ ছাড়াও লিডার বোর্ডে ছয় জন দাবারুকে পুরস্কৃত করা হয়। এতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT