1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

ফরিদপুরে শুরু হয়েছে ৪৯ তম উপজেলা পর্বের ক্রীড়া অনুষ্ঠান

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

৪৯ তম জাতীয় স্কুল , মাদ্রাসা, ও কারিগরি উপজেলা পর্বের খেলা আজ সোমবার সকালে শুরু হয়েছে। ফরিদপুর সদর উপজেলার উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় এ পর্বে মোট ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছে। এদিন সকালে এ সংবাদ লেখা পর্যন্ত ছেলেদের ফুটবলে প্রতিপক্ষ আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় না আসায় ওয়াকবার পায় কানাইপুর উচ্চ বিদ্যালয়। অন্যদিকে কমলাপুর উচ্চ বিদ্যালয় না আসায় ওয়াক ওভার পায় ধুলদি আব্দুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় ফুটবল হ্যান্ডবল কাবাডি দাবা ও সাঁতার ইভেন্টে খেলা গুলো অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া শহরের ফরিদপুর জেলা স্কুল ও ময়েজ উদ্দিন হাইস্কুলের মাঠে খেলা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মেয়েদের খেলা গুলি আগামীকাল থেকে উভয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া ছেলে ও মেয়েদের সাতার ইভেন্টের প্রতিযোগিতা ফরিদপুর জেলা স্কুলে পুকুরে অথবা আনসার ক্যাম্পের পুকুরে অনুষ্ঠিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT