1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

এই প্রথম যার বিপরীতে জুটি বাঁধলেন বুবলী

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দীর্ঘদিন আড়ালে থেকে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এবার নতুন নায়কের সঙ্গে জুটি বাধলেন বুবলী।

দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’। বুবলী অভিনীত সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু।

এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। এই প্রথম বুবলী-সাইমন একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে।

১ সেপ্টেম্বর সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা।

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।’

তিনি আরও জানান, সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। সিনেমাটি অনুদান পায় ৭০ লাখ টাকা।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT