1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

‘আরব ন্যাটো’ গঠনের বিষয়টি উত্থাপিত হয়নি জেদ্দা সম্মেলনে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৯৪ Time View

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, জেদ্দায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আরব নেতাদের শীর্ষ সম্মেলনে ‘আরব ন্যাটো’ গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি।

তিনি আরও বলেন, রিয়াদ তেহরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়। খবর সৌদি গ্যাজেটের।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে শনিবার বিকেলে সৌদি আরব, ইরাক, জর্দান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ শীর্ষ সম্মেলনের নাম দেয়া হয় ‘জেদ্দা নিরাপত্তা ও উন্নয়ন সম্মেলন’। জো বাইডেন ইহুদিবাদী ইসরাইল সফর শেষে শুক্রবার জেদ্দায় পৌঁছান। তার মধ্যপ্রাচ্য সফরের আগে পশ্চিমা গণমাধ্যম একথা ফলাও করে প্রচার করেছিল যে, এই সফরে ইসরাইলকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলোকে নিয়ে ইরানবিরোধী একটি সামরিক জোট গঠন করে দেবেন বাইডেন।

পরিকল্পিত সামরিক জোটকে ‘আরব ন্যাটো’ বলেও ব্যাপকভাবে প্রচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি আরব দেশের বিরোধিতার মুখে সে ধরনের কোনো জোট গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক বক্তব্যে বলেছেন, সৌদি আরব ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এবং রিয়াদ তেহরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায়।

ফয়সাল বিন ফারহান আরও বলেন, ইরানের সঙ্গে ধারাবাহিক সংলাপ ইতিবাচক গতিতে অগ্রসর হলেও এখনও চূড়ান্ত ফল আসেনি। তবে শিগগিরই এ ব্যাপারে ভালো ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কূটনীতিকে তিনি সর্বোৎকৃষ্ট ও একমাত্র পথ বলে মন্তব্য করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জেদ্দা সম্মেলন তো দূরের কথা এর আগেও কখনও ইসরাইলের সঙ্গে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ দেখায়নি সৌদি আরব।

ফয়সাল বিন ফারহান বলেন, আরব ন্যাটো নামের কোনো কিছুর অস্তিত্ব নেই। আমি জানি না এই নামটি কোথা থেকে এসেছে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT