1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

চার সিনিয়রের বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৮৫ Time View

বাংলাদেশ ক্রিকেটেপঞ্চপান্ডবনামে একটি বহুল পরিচিত শব্দ রয়েছে  এই পঞ্চপাণ্ডব হলেনমাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান তামিম ইকবাল

যদিও পঞ্চপান্ডবকে এখন আর মাঠে একসঙ্গে মাঠে দেখা যায় না।  কারণ, অবসর না নিলেও জাতীয় দল থেকে বহু দূরে মাশরাফি। ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে সক্রিয় তিনি।

বাকি চারজন খেলে গেলেও টেস্টে খেলছেন না মাহমুদউল্লাহ, টিটোয়েন্টি থেকে বিশ্রামে তামিম। মাঝেমধ্যে ইনজুরি ছুটির কারণে সাকিবও মাঠে অনুপস্থিত থাকেন।

পবিত্র হজ পালনে চলমান উইন্ডিজ সিরিজে নেই মুশফিক।  সাকিবও ছুটি নিয়েছেন ওয়ানডে সিরিজে।

এক কথায় ওয়ানডে সিরিজে সুযোগ থাকলেও চার সিনিয়রকে দলে একসঙ্গে পাওয়া অনেকটাই মুশকিল এখন

একসঙ্গে না পাওয়া গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই চারজনই জাতীয় দলের প্রধান পারফরমার হয়ে থাকবেন, বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন বিদায়ের

তামিম জানিয়ে দিলেন, ২০২৩ বিশ্বকাপে সম্ভাব্য সেরা দলে এই চার পাণ্ডবকে দেখা যাবে।  আর ২০২৩ বিশ্বকাপেই হবে চারজনের শেষ বিশ্বকাপ

তবে সেই বিদায়টা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নাকি শুধু ওয়ানডে সংস্করণে, তা বিস্তারিত কিছু বলেননি দেশসেরা এই ব্যাটার

তামিম বলেছেন, ‘খুব সম্ভবত (ভারতে হতে যাওয়া) ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য, যাদের এটিই শেষ বিশ্বকাপ। তাই আমরা সম্ভাব্য সেরা দল কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি। এখনও অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে।

অবশ্য চার তারকার ক্রিকেট থেকে বিদায়ের সময় ঘনিয়ে আসছে।  চারজনই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে অবস্থান করছেন

১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা মুশফিকের, সাকিব খেলছেন ১৬ বছর ধরে।  ক্রিকেটে তামিমের বয়স ১৫ বছর আর মাহমুদউল্লাহর ১৫ বছর পূর্ণ হবে ১০ দিন পরই

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT