1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশকে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটিং

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৭৬ Time View

শুরুটা ভালো হলেও সেন্ট লুসিয়ার সেই অ্যান্টিগা টেস্টের পুনরাবৃত্তি দেখা গেল।

দ্বিতীয় সেশনেই পথ হারিয়ে ফেলেন সফরকারীরা। মাত্র ৩৩ রানের ব্যবধানে এনামুল, নাজমুল হোসেন, সাকিব আল হাসান ও নুরুল হাসানের উইকেট হারিয়ে পুরনো রূপ ধারণ করে।

তবে এবার ১০০ রানের মধ্যে গুটিয়ে যাননি সফরকারীরা।

ওপেনার তামিমের ৪৬ ও লিটন দাসের ৭০ বলে ৫৩ রানের সুবাদে এবার বাংলাদেশ ২৩৪ রান করেছে।

তিনটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও জেডান সিলস।  দুটি করে উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন ফিলিক ও কাইল মায়ার্স।

বাংলাদেশ ইনিংসে সেন্ট লুসিয়ার মাঠকে বোলিংবান্ধব দেখা গেলেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পাল্টে গেল দৃশ্যপট।  এক মুহূর্তে ব্যাটিং প্যারাডাইস হয়ে গেল উইকেট।

যে উইকেটে ধুঁকতে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের, সেই উইকেটেই ভয়ডরহীন ব্যাটিং করছেন ক্যারিবীয় দুই ওপেনার।

ব্যাট হাতে নেমেই মারকুটে চেহারায় হাজির হয়েছেন ক্যাবিরীয় দুই ওপেনার। প্রথম দিন শেষে ১৬ ওভারেই বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, রানরেট ৪.১৮।

এই ১৬ ওভারেই পাঁচজন বোলার ব্যবহার করেন অধিনায়ক সাকিব আল হাসান।  তাতে কোনো লাভ হয়নি।

ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বাংলাদেশি ৩ পেসারকেই দারুণ সামলেছেন।

৫৫ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।  ওপর ওপেনার জন ক্যাম্পবেল ৪১ বলে অপরাজিত আছেন ৩২ রানে।

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT