1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০২ Time View

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে দাদা-নাতি। আজ শুক্রবার বেলা একটার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাজীপুরা গ্রামের মৃত আয়নাল হক মুন্সির ছেলে আবদুল মান্নান (৭৩) ও তাঁর নাতি জুনায়েদ হোসেন (৮)।

রেলওয়ে পুলিশ (জিআরপি পুলিশ), প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকজন বলেন, শুক্রবার দুপুরে কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামে এক আত্মীয়ের কুলখানিতে যাওয়ার জন্য নাতি জুনায়েদকে নিয়ে বাড়ি থেকে বের হন আবদুল মান্নান। তাঁরা জামতৈল রেলস্টেশনের উড়ালসেতু ব্যবহার না করে নিচ দিয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, নিহত দাদা–নাতির স্বজনেরা লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। তাঁদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়নি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT