1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ

দিনাজপুরে শসার কেজি ১ টাকা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৭৭ Time View

প্রতি রমজানেই বাজারে শসার চাহিদা স্বাভাবিক দরের চেয়ে আকাশচুম্বী থাকে এবারও তার ব্যতিক্রম নয় কিন্তু শসা উৎপাদন করে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দিনাজপুরের শসাচাষিরা ফলে লোকসানে পড়েছেন তারা

কয়েক দিন আগে ভালো দাম পেলেও বর্তমানে দাম কমে যাওয়ার কারণে পাইকাররা বীরগঞ্জর উপজেলার কৃষকদের কাছ থেকে এক থেকে দেড় টাকায় কিনছেন প্রতি কেজি শসা

শসাচাষিদের অভিযোগ, ১০ থেকে ১৫ দিন আগে বাজারে শসার দাম ভালো থাকলেও গত সপ্তাহ থেকে দাম কমতে শুরু করে রমজানের শুরুতে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করলেও কয়েক দিন ধরে পাইকারি বাজারে প্রতি কেজি শসার দাম এক থেকে দেড় টাকা অথচ খুচরা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে এতে লাভের আশায় শসা চাষ করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের
উপজেলার ঝড়বাড়ি গ্রামের কৃষক সাকিল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে সবজির দাম চড়া থাকায় বড় আশা করে শসা চাষ করেছিলাম, এক টাকা কেজি দরে শসা বিক্রি করতে দেখে চোখে পানি ঝরছে। এক বিঘা জমিতে শসা চাষ করতে খরচ হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। আশা ছিল শসার ফলন ভালো হয়েছে, ভালো লাভ হবে, কারণ রমজান মাসে শসার চাহিদা ভালো থাকে। কিন্তু এখন লাভ তো দূরে থাক, উল্টো আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এরই মধ্যে ৩০ হাজার টাকা লস হয়েছে আমার

শসাচাষি শাকিল আহমেদ বলেন, কষ্টে উৎপাদিত ৫০ কেজির শসার একটি বস্তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করতে কষ্টে আমাদের বুক ফেটে যাচ্ছে। শসার ফলন ভালো হলেও বর্তমান বাজারে দাম না থাকায় খরচের টাকাও তুলতে পারছি না। শসা ছিঁড়তে যে খরচ, সে টাকাই উঠছে না, মূল দাম তো পরে।
পাইকারি ব্যবসায়ি আরিফুল হক বলেন, বাজারে শসার ব্যাপক সরবরাহ রয়েছে। বাজারে ক্রেতাদের চাহিদা না থাকায় শসার দাম নেই বললেই চলে। আজ দুই টাকা কেজি দরে শসা কিনেছি

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান জানান, বছর বীরগঞ্জ উপজেলায় ২৪৫ হেক্টর জমিতে শসা চাষ করা হয়েছে এখন পর্যন্ত ৩০ শতাংশ জমির ফসল তোলা হয়েছে চাহিদার বিপরীতে বাজারে শসার সরবরাহ কয়েক গুণ বেশি হওয়ায় বাজারের শসার দাম কমে গেছে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT