1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

পদত্যাগ করতে নারাজ রমিজ, কী আছে পিসিবি প্রধানের ভাগ্যে?

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২১ Time View

ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে আসীন হন রমিজ রাজা তার সময়ে পাকিস্তান ক্রিকেটে ইতিবাচক অনেক কিছুই হয়েছে তবু পদ নিয়ে টানাটানি পড়ে গেছে রমিজের

কেন? অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তে হয়েছে ইমরান খানকে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ। তারপর থেকেই গুঞ্জন, ইমরানের ঘনিষ্ঠ রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হবে পিসিবির পদ থেকে

গত সেপ্টেম্বরে ইমরানের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ রাজা ইমরান যেহেতু পদ হারিয়েছেন, ঝুঁকিতে আছেন রমিজও

রমিজের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠিকে আবারও দেখা যেতে পারে বলে খবর জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যমগুলো

কেননা মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফের সঙ্গে ৭৩ বছর বয়সী সাংবাদিক ব্যবসায়ী নাজাম শেঠির সম্পর্ক অনেক দিনের। শাহবাজ প্রধানমন্ত্রী হয়ে তার কাছের লোককে পিসিবির বড় পদে বসাতে চাইবেন, এটাই স্বাভাবিক

তবে আকাশেবাতাসে যত খবরই ভেসে বেড়াক, পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব স্বেচ্ছায় ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন রমিজ রাজা নতুন প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, সেই অপেক্ষাই করবেন পিসিবি চেয়ারম্যান আপাতত নিজে থেকে দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছে নেই তার

পিসিবির চেয়ারম্যান হয়ে স্বল্প সময়ের মধ্যে বেশ সফলতা দেখিয়েছেন রমিজ রাজা। দীর্ঘ ২৪ বছর পর তিনি অস্ট্রেলিয়াকে পাকিস্তান সফরে আনতে পেরেছিলেন। এটা তার বড় কৃতিত্ব। এছাড়া ভারতের সঙ্গে পাকিস্তানের খেলার বিষয়েও তার উল্লেখযোগ্য অগ্রগতি ছিল। সময় পেলে হয়তো ক্ষেত্রেও সফল হতে পারতেন

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT