1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

৬৫০ টি-টোয়েন্টি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়লেন রশিদ খান, প্রথম বোলার হিসেবে গড়লেন এই কীর্তি

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৫৫ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট শিকার করেছেন রশিদ খান। ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন তিনি।

মঙ্গলবার লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লন্ডন স্পিরিট ও ওভাল ইনভিন্সিবলস। ম্যাচে ইনভিন্সিবলসের হয়ে খেলতে নেমে ২৬ রানে তিনটি উইকেট নেন রশিদ, যা তাকে পৌঁছে দেয় নতুন উচ্চতায়। এই ম্যাচ শেষে আফগান লেগ স্পিনারের টি-টোয়েন্টি উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫১। ৪৭৮ ইনিংসে তার গড় ১৮.৫৪, স্ট্রাইক রেট ১৬.৯০ এবং ইকোনমি রেট ৬.৫৭। টি-টোয়েন্টি ফরম্যাটে তার ঝুলিতে আছে চারটি পাঁচ উইকেটের পারফরম্যান্স। টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত খেলা রশিদ খান এরই মধ্যে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএলসহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এবং ধারাবাহিকভাবে সফল হয়েছেন। দ্য হান্ড্রেডে পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে মাঠে নামবে ওভাল ইনভিন্সিবলস। একই দিন কার্ডিফে লন্ডন স্পিরিট খেলবে ওয়েলশ ফায়ারের বিপক্ষে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT