1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

২৮ দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করেছে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৭ Time View

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে মোকাবিলা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমায়েল খাতিব।

রোববার (১৮ আগস্ট) ইরানের সংসদে এই তথ্য দিয়েছেন আস্থা ভোটে টিকে যাওয়া খাতিব। ইসরাইলকে মোকাবিলা করতে তার মন্ত্রণালয় নিরলস কাজ করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ২৮টি দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র কুড়িতেই নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে তার মন্ত্রণালয়ের কৃতিত্ব তুলে ধরেন খাতিব। ইতোমধ্যে বেশকিছু টার্গেটের বিরুদ্ধে রাজনৈতিক, আইনি এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

ইরানের সাবেক সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি এবং তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর দেশটির গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সংসদে ইন্টেলিজেন্স মন্ত্রণালয়ের সাফল্যের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন খাতিব।

উল্লেখ্য, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভার জন্য প্রস্তাবিত ১৯জনকে নিয়ে এখন সংসদে বিতর্ক চলছে। আগামী ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে পেজেশকিয়ানের মন্ত্রিসভার ব্যাপারে আস্থা ভোট হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT