1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

“হঠাৎ দেখা” ঈদের বিশেষ টেলিফিল্ম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View

এস এম শুভ : আগামীকাল ১৭ এপ্রিল বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আই এ প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম “হঠাৎ দেখা “। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাখনুন সুলতানা মাহিমা,কে এস রাভিন, সিয়াম নাসির, রিয়াজ হোসেন, সাগর রহমান,রিদিতা হাসিব, শান্তা পাল।উওরার বিভিন্ন লোকেশনে নির্মিত টেলিফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান আসাদ।গল্পে দেখা যাবে, জাফর সাহেব একজন শিল্পপতি। ওনার একমাত্র মেয়ে জুহি। মা মরা জুহি ছোটবেলা থেকেই বাবার উপর নির্ভরশীল। কেনাকাটা, পড়ালেখা সব কিছুই বাবার পছন্দে করত। বাবা জাফর সাহেব ধরেই নিয়েছিলেন জুহি উনার পছন্দেই বিয়ে করবে। জাফর সাহেব তার এক বন্ধুর ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী সৃজনের সাথে বিয়েটা প্রায় ঠিক করেই ফেলেছেন। একদিন ব্রেকফাস্ট টেবিলে জাফর সাহেব জুহিকে বিয়ের প্রস্তাবটা রাখেন। জুহি কথাটা শুনে তেলে বেগুনে জলে উঠে এবং সরাসরি বাবাকে জানায়, যদি করতে হয়, আমি আমার পছন্দেই করব। আমার প্রতি বিশ্বাস রাখতে পার। আমি এমন কাউকে বিয়ে করব না যেটাতে তোমার নাক কাঁটা যায়।তবে এটাও জেনে রেখো যে, তোমার পছন্দের কাউকে এনে সামনে দাড় করিয়ে দেবে, আমি গলায় মালা পরিয়ে দেব, সেটাও হবে না।প্রতিউত্তরে জাফর সাহেব বলেন, ডান। তুমি এমন একটা ছেলে খুঁজে আনো, যাকে আমারও পছন্দ হয়, কথা দিলাম আমি আপত্তি করব না।শুরু হয় জুহির পাত্র খোঁজার অভিযান। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটির কাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT